১১/৫. অধ্যায়ঃ
আরাফা ও মুযদালিফা হতে ফিরে আসা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৬০৮-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৬০৮-[৫]
وَعَنْ عَبْدِ اللّٰهِ بْنِ مَسْعُودٍ قَالَ: مَا رَأَيْتُ رَسُوْلَ اللّٰهِ ﷺ صَلّٰى صَلَاةً إِلَّا لِمِيقَاتِهَا إِلَّا صَلَاتَيْنِ: صَلَاةَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ بِجَمْعٍ وَصَلَّى الْفَجْرَ يَوْمَئِذٍ قَبْلَ مِيْقَاتِهَا. (مُتَّفَقٌ عَلَيْهِ)
আব্দুল্লাহ ইবনু মাস্‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসুলুল্লাহ (ﷺ) - কে কক্ষনো মুযদালিফায় মাগরিব ও ‘ইশার সালাত একত্রে আদায় করা ছাড়া আর অন্য কোন সালাত একত্রে আদায় করতে দেখিনি। আর সেদিনই তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ফজরের সালাতও (কিছু) সময়ের আগে আদায় করেছিলেন। (বুখারী ও মুসলিম)[১]
[১] সহীহ : বুখারী ১৬৮২, মুসলিম ১২৮৯, আহমাদ ৩৬৩৭, ইবনু আবী শায়বাহ্ ৮২৪০।
