২/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৬১-[৬৪] - ইলমের পিপাসা ও দুনিয়ার লোভ
ইলম (বিদ্যা) - তৃতীয় অনুচ্ছেদ
ইলমের পিপাসা ও দুনিয়ার লোভের পার্থক্য
মিশকাতুল মাসাবীহ : ২৬১-[৬৪]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৬১-[৬৪]
وَعَنْ عَوْنٍ قَالَ قال عَبْدُ اللهِ بْنِ مَسْعُوْدٍ مَنْهُومَانِ لَا يَشْبَعَانِ صَاحِبُ الْعِلْمِ وَصَاحِبُ الدُّنْيَا وَلَا يَسْتَوِيَانِ أَمَّا صَاحِبُ الْعِلْمِ فَيَزْدَادُ رِضًا لِلرَّحْمنِ وَأَمَّا صَاحِبُ الدُّنْيَا فَيَتَمَادى فِي الطُّغْيَانِ ثُمَّ قَرَأَ عَبْدُ اللهِ (كَلَّا إِنَّ الْإِنْسَانَ لَيَطْغى أَنْ رَّاۤهُ اسْتَغْنى﴿ قَالَ وَقَالَ الاۤخَرُ (إِنَّمَا يَخْشَى اللهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ﴿. رَوَاهُ الدَّارِمِيُّ
তাবিঈ ‘আওন (রহঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) বলেছেন: দুই পিপাসু ব্যক্তি কখনো পরিতৃপ্ত হয় না। তার একজন হলেন আলিম আর অপরজন দুনিয়াদার। কিন্তু এ দু'জনের মর্যাদা সমান নয়। কেননা আলিম ব্যক্তি, তার প্রতি তো আল্লাহর সন্তুষ্টি বৃদ্ধি পেতে থাকে। আর দুনিয়াদার তো (ধীরে ধীরে) আল্লাহর অবাধ্যতার পথে অগ্রসর হতে থাকে।অতঃপর আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) দুনিয়াদার ব্যক্তি সম্পর্কে কোরআনের আয়াত তিলাওয়াত করেন: - كَلَّا إِنَّ الْأِنْسَانَ لَيَطْغى* أَنْ رَّاهُ اسْتَغْنَا "কখনো নয়, নিশ্চয় মানুষ নিজকে (ধনে জনে সম্মানে) স্বয়ংসম্পূর্ণ ভেবে আল্লাহর অবাধ্যতা করতে থাকে।" (সূরা আল ‘আলাকু ৯৬:৬-৭) বর্ণনাকারী বলেন, অপর ব্যক্তি আলিম সম্পর্কে তিনি এ আয়াত তিলাওয়াত করলেন: إِنَّمَا يَخْشَى اللهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاء "আল্লাহর বান্দাদের মধ্যে নিশ্চয় আলিমরাই তাঁকে ভয় করে" (সূরা ফাত্বির ৩৫:২৮) [১]
[১] য‘ঈফ : সুনানে দারিমী ৩৩২। কারণ এর সানাদে বিচ্ছিন্নতা রয়েছে, অর্থাৎ- বর্ণনাকারী ‘আওন ইবনু ‘আবদুল্লাহ যাহাবী ইবনু মাস্‘ঊদ-এর থেকে শ্রবণ করেনি।
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৬১-[৬৪]-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) দুই ধরনের পিপাসু মানুষের কথা বলেছেন। একজন ইলমের অনুসন্ধানী, আরেকজন দুনিয়ার পিছনে ছুটে চলা মানুষ। দুজনই যেন তৃপ্ত হয় না, কিন্তু তাদের পথ এক নয়। ইলমের পিপাসা মানুষকে আল্লাহর সন্তুষ্টির দিকে নেয়, কারণ সত্য ইলম মানুষকে আল্লাহভীতি শেখায়। তাই এখানে ‘ইলমের ফজিলত’ শুধু জানা নয়, বরং আল্লাহকে ভয় করা ও তাঁর সন্তুষ্টি চাওয়ার সঙ্গে জড়িত। অন্যদিকে দুনিয়ার লোভ মানুষকে নিজেকে স্বয়ংসম্পূর্ণ ভাবতে শেখায়। এতে অবাধ্যতা বাড়তে পারে। এই হাদিস আমাদের শেখায়, জ্ঞান অর্জনের আগ্রহ ভালো, কিন্তু দুনিয়ার প্রতি অন্ধ আগ্রহ ক্ষতির কারণ হতে পারে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইলমের পিপাসা মানুষকে আল্লাহর সন্তুষ্টির পথে নিতে পারে।
- দুনিয়ার লোভ মানুষকে ধীরে ধীরে অবাধ্যতার দিকে নিয়ে যেতে পারে।
- সত্যিকারের আলিম আল্লাহকে ভয় করে এবং নিজের জ্ঞানকে দায়িত্ব মনে করে।
- ইলম ও দুনিয়ার চাহিদা দেখতে একরকম হলেও ফলাফলে বড় পার্থক্য আছে।
