১১/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৬১৫-[১২] - হজ্জ
আরাফা ও মুযদালিফা হতে ফিরে আসা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২৬১৫-[১২]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৬১৫-[১২]
وَعَنِ ابْنِ عبَّاسٍ، قَالَ: يُلَبِّى الْمُقِيْمُ أَوِ الْمُعْتَمِرُ حَتّٰى يَسْتَلِمَ الْحَجَرَ). رَوَاهُ أَبُو دَاوُدَ وَقَالَ: وَرُوِىَ مَوْقُوْفًا عَلٰى اِبْنِ عبَّاسٍ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
মুক্বীম (মাক্কাবাসী) অথবা ‘উমরাহকারী (মক্কার বাইরে থেকে আগন্তুক) হাজারে আসওয়াদ স্পর্শ না করা পর্যন্ত তালবিয়াহ্ (লাব্বায়কা) পাঠ করতে থাকবে। (আবূ দাঊদ)[১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ১৮১৭, ইরওয়া ১০৯৯। কারণ এর সনদে ইবনু আবী লায়লা স্মৃতিশক্তিগত ত্রুটিজনিত কারণে একজন দুর্বল রাবী।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
