১১/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৬১৬-[১৩] - হজ্জ
আরাফা ও মুযদালিফা হতে ফিরে আসা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২৬১৬-[১৩]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৬১৬-[১৩]
عَنْ يَعْقُوبَ بْنِ عَاصِمِ بْنِ عُرْوَةَ أَنَّه سَمِعَ الشَّرِيْدَ يَقُولُ: أَفَضْتُ مَعَ رَسُولِ اللّٰهِ ﷺ فَمَا مَسَّتْ قَدَمَاهُ الْأَرْضَ حَتّٰى اَتٰى جمْعًا. رَوَاهُ أَبُوْ دَاوُدَ
শারীদ বিন সুওয়ায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি শারীদ (ইবনু সুওয়াইদ)-কে বলতে শুনেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে (‘আরাফাহ্ হতে) রওয়ানা হয়েছি। মুযদালিফায় না পৌঁছা পর্যন্ত তাঁর (ﷺ)-এর পা কোথাও মাটি স্পর্শ করেনি। (আবূ দাঊদ)[১]
[১] সনদ সহীহ : আহমাদ ১৯৪৬৫।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
