১১/১০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৬৬১-[৩] - জামারায় পাথর মারার নববী পদ্ধতি

কুরবানির দিনের ভাষণ, আইয়ামে তাশরিকে পাথর মারা ও বিদায়ী তাওয়াফ করা - প্রথম অনুচ্ছেদ

জামারায় পাথর মারার নববী পদ্ধতি

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৬৬১-[৩]

وَعَنْ سَالِمٍ عَنِ ابْنِ عُمَرَ: أَنَّه كَانَ يَرْمِىْ جَمْرَةَ الدُّنْيَا بِسَبْعِ حَصَيَاتٍ يُكبِّرُ عَلٰى إِثْرَ كُلِّ حَصَاةٍ ثُمَّ يَتَقَدَّمُ حَتّٰى يُسْهِلَ فَيَقُومُ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ طَوِيْلًا وَيَدْعُوْ وَيَرْفَعُ يَدَيْهِ ثُمَّ يَرْمِى الْوُسْطٰى بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ كُلَّمَا رَمٰى بِحَصَاةٍ ثُمَّ يَأْخُذُ بِذَاتِ الشِّمَالِ فَيُسْهِلُ وَيَقُومُ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ ثُمَّ يَدْعُوْ وَيَرْفَعُ يَدَيْهِ وَيَقُومُ طَوِيلًا ثُمَّ يَرْمِىْ جَمْرَةَ ذَاتِ الْعَقَبَةِ مِنْ بَطْنِ الْوَادِىْ بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ عِنْدَ كُلِّ حَصَاةٍ وَلَا يَقِفُ عِنْدَهَا ثُمَّ يَنْصَرِفُ فَيَقُولُ: هٰكَذَا رَأَيْتُ النَّبِىَّ ﷺ يَفْعَلُه. رَوَاهُ البُخَارِىُّ

সালিম (রহঃ) (তাঁর পিতা) ‘আব্দুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি [‘আব্দুল্লাহ ইবনু উমর (রাঃ)] প্রথম জামারায় (নিকটবর্তী জামারায়) সাতটি পাথর মারতেন এবং প্রত্যেক পাথরের মারার সময় ‘আল্লা-হু আকবার’ বলতেন। তারপর তিনি কিছু দূর আগে বেড়ে নরম মাটিতে যেতেন এবং সেখানে কেবলার দিকে দাঁড়িয়ে দীর্ঘ সময় হাত তুলে দোয়া করতেন। তারপর জামারায়ে উস্ত্বা’য় (মধ্যম জামারায়) এসে আবার সাতটি পাথর মারতেন। প্রত্যেক (ছোট) পাথর মারার সাথে ‘আল্লা-হু আকবার’ বলতেন। তারপর বামদিকে কিছু দূর এগিয়ে নরম মাটিতে পৌঁছে কেবলার দিকে দাঁড়িয়ে দোয়া করতেন।এরপর জামারাতুল ‘আক্বাবায় গিয়ে বাত্বনি ওয়াদী (খোলা নিচু জায়গা) হতে সাতটি পাথর মারতেন। প্রত্যেক পাথর মারার সাথে ‘আল্লা-হু আকবার’ বলতেন। কিন্তু এখানে দাঁড়াতেন না, বরং (গন্তব্য পথে) চলে যেতেন এবং বলতেন, আমি নবী (ﷺ) - কে এভাবে পাথর (কঙ্কর) মারতে দেখেছি।(বুখারী)[১]

[১] সহীহ : বুখারী ১৭৫১, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৬৬৩।

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৬৬১-[৩]-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু উমর (রাঃ) জামারায় পাথর মারার যে পদ্ধতি দেখিয়েছেন, তা সরাসরি নবী (صلى الله عليه وسلم)-এর আমল দেখে শেখা। তিনি প্রথম জামারায় সাতটি ছোট পাথর মারতেন এবং প্রত্যেক পাথরের সঙ্গে ‘আল্লাহু আকবার’ বলতেন। এরপর কিছু দূরে নরম মাটিতে গিয়ে কিবলার দিকে দাঁড়িয়ে দীর্ঘ সময় হাত তুলে দোয়া করতেন। মধ্যম জামারায়ও একইভাবে সাতটি পাথর ও তাকবীরের কথা এসেছে। তারপর বামদিকে সরে কিবলামুখী হয়ে দোয়া করতেন। কিন্তু জামারাতুল আকাবায় সাতটি পাথর মারার পর তিনি দাঁড়াতেন না। তাই এই হাদিস জামারায় পাথর মারা, তাকবীর বলা এবং দোয়ার স্থান সম্পর্কে সহজ ও স্পষ্ট শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রত্যেক জামারায় সাতটি করে ছোট পাথর মারা হয়েছে।
  • প্রতি পাথর মারার সময় ‘আল্লাহু আকবার’ বলা হয়েছে।
  • প্রথম ও মধ্যম জামারার পর কিবলামুখী হয়ে দোয়া করা হয়েছে।
  • জামারাতুল আকাবায় পাথর মারার পর সেখানে দাঁড়ানো হয়নি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন