১১/১১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৬৯৫-[১৮] - হজ্জ
ইহরাম অবস্থায় যা থেকে বেঁচে থাকতে হবে - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২৬৯৫-[১৮]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৬৯৫-[১৮]
وَعَنْ أَبِىْ رَافِعٍ قَالَ: تَزَوَّجَ رَسُوْلُ اللّٰهِ ﷺ مَيْمُونَةَ وَهُوَ حَلَالٌ وَبَنٰى بِهَا وَهُوَ حَلَالٌ وَكُنْتُ أَنَا الرَّسُوْلَ بَيْنَهُمَا. رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِىُّ وَقَالَ: هٰذَا حَدِيثٌ حَسَنٌ
আবূ রাফি‘ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসুলুল্লাহ (ﷺ) বিবি মায়মূনাহ্-কে হালাল অবস্থায় বিয়ে করেছিলেন এবং হালাল অবস্থায়ই তাঁর সাথে মেলামেশা করেছিলেন। আর আমিই ছিলাম তাঁদের মধ্যে বার্তাবাহক। (আহমাদ, তিরমিযী; ইমাম তিরমিযী হাদীসটি হাসান বলেছেন)[১]
[১] য‘ঈফ : তবে প্রথমাংশটুকু সহীহ। তিরমিযী ৮৪১, সহীহ ইবনু হিব্বান ৪১৩৫, ইরওয়া ১৪৬০/২। কারণ এর সনদে মাত্র আল ওয়াররাক অধিক ভুলকারী রাবী। তাই ইমাম মালিক, সুলায়মান ইবনু বিলাল-এর মতো রাবীদের ওপর তার অতিরিক্ত অংশে গ্রহণযোগ্য হবে না।
