১১/১৪. অধ্যায়ঃ
মক্কার হারামকে আল্লাহ তা'আলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
মক্কার এ পবিত্র ও বারাকাতময় ভূমির প্রসিদ্ধ নামمَكَّةَমক্কা। তবে আল্লাহ তা’আলা এ ভূমিকে পাঁচটি নামে অভিহিত করেছেন। ১. মক্কা ২. বাক্কাহ্ ৩. আল বালাদ ৪. আল ক্বরি’আহ্ ৫. উম্মুল কুরা।হারামের মাক্কী সীমানা:মক্কা থেকে মদীনার পথে : মক্কা থেকে তিন অথবা চার মাইল দূরবর্তী তান্’ঈম। মক্কা থেকে ইয়ামানের পথে : মক্কা থেকে ছয় মাইল অথবা সাত মাইল দূরে আযাহ এর প্রান্ত পর্যন্ত। মক্কা জি’রানাহ্ এর পথে বারো মাইল পর্যন্ত। ত্বয়িফের দিকে ’আরাফার ময়দানের পাশে অবস্থিত নামিরাহ্ পর্যন্ত। আর জিদ্দার দিকে দশ মাইল।
মিশকাতুল মাসাবিহ : ২৭১৮-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৭১৮-[৪]
وَعَنْ أَنَسٍ أَنَّ النَّبِىَّ ﷺ دَخَلَ مَكَّةَ يَوْمَ الْفَتْحِ وَعَلٰى رَأْسِهِ الْمِغْفَرُ فَلَمَّا نَزَعَه جَاءَ رَجُلٌ وَقَالَ: إِنَّ ابْنَ خَطَلٍ مُتَعَلِّقٌ بِأَسْتَارِ الْكَعْبَةِ. فَقَالَ: اُقْتُلْهُ. (مُتَّفَقٌ عَلَيْهِ)
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন মাক্কায় প্রবেশ করার সময় তাঁর মাথায় ছিল লোহার শিরস্ত্রাণ। যখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) শিরস্ত্রাণটি খুললেন জনৈক ব্যক্তি এসে বললো, ইবনু খাত্বাল কাবার গেলাফের সাথে ঝুলে (আশ্রয় নিয়েছে) রয়েছে। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, তাকে হত্যা করো। (বুখারী, মুসলিম)[১]
[১] সহীহ : বুখারী ১৮৪৬, মুসলিম ১৩৫৭, আবূ দাঊদ ২৬৮৫, নাসায়ী ২৮৬৮, তিরমিযী ১৬৯৩, ইবনু মাজাহ ২৮০৫, মুয়াত্ত্বা মালিক ১৫৯৯, আহমাদ ১২৯৩২, সহীহ ইবনু খুযায়মাহ্ ৩০৬৩, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৮৪০, সহীহ ইবনু হিব্বান ৩৭১৯।
