১১/১৪. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৭১৯-[৫] - হজ্জ
মক্কার হারামকে আল্লাহ তা‘আলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
মক্কার এ পবিত্র ও বারাকাতময় ভূমির প্রসিদ্ধ নামمَكَّةَমক্কা। তবে আল্লাহ তা‘আলা এ ভূমিকে পাঁচটি নামে অভিহিত করেছেন।১. মক্কা ২. বাক্কাহ্ ৩. আল বালাদ ৪. আল ক্বরি‘আহ্ ৫. উম্মুল কুরা।হারামের মাক্কী সীমানা:মক্কা থেকে মদীনার পথে : মক্কা থেকে তিন অথবা চার মাইল দূরবর্তী তান্‘ঈম। মক্কা থেকে ইয়ামানের পথে : মক্কা থেকে ছয় মাইল অথবা সাত মাইল দূরে আযাহ এর প্রান্ত পর্যন্ত। মক্কা জি‘রানাহ্ এর পথে বারো মাইল পর্যন্ত। ত্বয়িফের দিকে ‘আরাফার ময়দানের পাশে অবস্থিত নামিরাহ্ পর্যন্ত। আর জিদ্দার দিকে দশ মাইল।
মিশকাতুল মাসাবীহ : ২৭১৯-[৫]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৭১৯-[৫]
وَعَنْ جَابِرٍ: أَنَّ رَسُوْلَ اللّٰهِ ﷺ دَخَلَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ بِغَيْرِ إِحْرَامٍ. رَوَاهُ مُسْلِمٌ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মক্কা বিজয়ের দিন ইহরাম বাঁধা ছাড়াই মাক্কায় প্রবেশ করেছিলেন তখন তাঁর মাথায় একটি কালো পাগড়ি ছিল। (মুসলিম)[১]
[১] সহীহ : মুসলিম ১৩৫৮, আবূ দাঊদ ৪০৭৬, নাসায়ী ২৮৬৯, তিরমিযী ১৭৩৫, ইবনু মাজাহ ৩৫৮৫, আহমাদ ১৪৯০৪, দারিমী ১৯৮২, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৯৭৬, সহীহ ইবনু হিব্বান ৫৪২৫, শামায়িল ৯২।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
