১১/১৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৭৫৪-[২৭] - হজ্জ
মদীনার হারামকে আল্লাহ তা‘আলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২৭৫৪-[২৭]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৭৫৪-[২৭]
وَعَنْ أَنَسٍ عَنِ النَّبِىِّ ﷺ قَالَ: «اَللّٰهُمَّ اجْعَلْ بِالْمَدِينَةِ ضِعْفَىْ مَا جَعَلْتَ بِمَكَّةَ مِنَ الْبَرَكَةِ». (مُتَّفَقٌ عَلَيْهِ)
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি (ﷺ) এই দোয়া করেছেন, ‘‘আল্লা-হুম্মাজ্‘আল বিল মাদীনাতি যি‘ফাই মা- জা‘আলতা বিমাক্কাতা মিনাল বারাকাহ্’’ (অর্থাৎ- হে আল্লাহ! তুমি মাক্কায় যে বারাকাত দান করেছো মাদীনায় তার দ্বিগুণ বারাকাত দান কর।)। (বুখারী, মুসলিম)[১]
[১] সহীহ : বুখারী ১৮৮৫, মুসলিম ১৩৬৯, আহমাদ ১২৪৫২, সহীহাহ্ ৩৯৯৭, সহীহ আল জামি‘ ১২৫৬, সহীহ আত্ তারগীব ১২০৩।
