১১/১৫. অধ্যায়ঃ
মদীনার হারামকে আল্লাহ তা'আলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৭৫৫-[২৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৭৫৫-[২৮]
وَعَنْ رَجُلٍ مِنْ اٰلِ الْخَطَّابِ عَنِ النَّبِىِّ ﷺ قَالَ: «مَنْ زَارَنِىْ مُتَعَمِّدًا كَانَ فِىْ جِوَارِىْ يَوْمَ الْقِيَامَةِ وَمَنْ سَكَنَ الْمَدِينَةَ وَصَبَرَ عَلٰى بَلَائِهَا كُنْتُ لَه شَهِيدًا وَشَفِيعًا يَوْمَ الْقِيَامَةِ وَمَنْ مَاتَ فِى احَدِ الْحَرَمَيْنِ بَعَثَهُ اللّٰهُ مِنَ الْاٰمِنِينَ يَوْمَ الْقِيَامَةِ
খাত্ত্বাব বংশের জনৈক ব্যক্তি হতে বর্ণিতঃ
তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি কেবল আমার উদ্দেশেই এসে আমার কবর যিয়ারত করবে, ক্বিয়ামাতের দিন সে আমার পাশে থাকবে। আর যে ব্যক্তি মাদীনাতে বসবাস করবে এবং মুসীবাতে ধৈর্য ধারণ করবে, ক্বিয়ামাতের দিন আমি তার জন্য সাক্ষী ও সুপারিশকারী হবো। আর যে ব্যক্তি দুই হারামের কোন একটিতে মৃত্যুবরণ করবে, ক্বিয়ামাতের দিন আল্লাহ তা‘আলা তাকে বিপদমুক্তদের মধ্যে অন্তর্ভুক্ত করে উঠাবেন।[১]
[১] সানাদ য‘ঈফ : শু‘আবুল ঈমান ৩৮৫৬। কারণ এর সনদে খাত্ত্বাব বংশের জনৈক ব্যক্তি একজন অপরিচিত রাবী।
