১১/১৫. অধ্যায়ঃ
মদীনার হারামকে আল্লাহ তা'আলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৭৫৬-[২৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৭৫৬-[২৯]
وَعَنِ ابْنِ عُمَرَ مَرْفُوعًا: «مَنْ حَجَّ فَزَارَ قَبْرِىْ بَعْدَ مََْوْتِىْ كَانَ كَمَنْ زَارَنِىْ فِىْ حَياتِىْ». رَوَاهُمَا الْبَيْهَقِىُّ فِىْ شُعَبِ الْإِيْمَانِ
আব্দুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি আমার মৃত্যুর পর হজ্জ সম্পন্ন করে আমার (কবর) যিয়ারত করবে, সে ঐ ব্যক্তির ন্যায় যে আমার জীবিতাবস্থায় আমার সাথেই যিয়ারত করেছে। (অত্র হাদীস দুইটি ইমাম বায়হাক্বী ‘‘শু‘আবুল ঈমান’’-এ বর্ণনা করেছেন)[১]
[১] মাওযূ‘ : মু‘জামুল আওসাত লিত্ব ত্ববারানী ৩৩৭৬, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০২৭৪, শু‘আবুল ঈমান ৩৮৫৭, য‘ঈফাহ্ ৪৭। কারণ এর সনদে লায়স ইবনু আবী সুলায়ম একজন দুর্বল রাবী।
