১১/১৫. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৭৫৭-[৩০] - হজ্জ

মদীনার হারামকে আল্লাহ তা‘আলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৭৫৭-[৩০]

وَعَنْ يَحْيَى بْنِ سَعِيْدٍ أَنَّ رَسُوْلَ اللّٰهِ ﷺ كَانَ جَالِسًا وَقَبْرٌ يُحْفَرُ بِالْمَدِينَةِ فَاطَّلَعَ رَجُلٌ فِى الْقَبْرِ فَقَالَ: بِئْسَ مَضْجَعِ الْمُؤْمِنِ فَقَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «بِئس مَا قُلْتَ» قَالَ الرَّجُلُ إِنِّىْ لَمْ أُرِدْ هٰذَا إِنَّمَا أَرَدْتُ الْقَتْلَ فِىْ سَبِيلِ اللّٰهِ فَقَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «لَا مِثْلَ الْقَتْلِ فِىْ سَبِيلِ اللّٰهِ مَا عَلٰى الْأَرْضِ بُقْعَةٌ أَحَبُّ إِلَىَّ أَنْ يَكُونَ قَبْرِىْ بِهَا مِنْهَا» ثَلَاثَ مَرَّاتٍ. رَوَاهُ مَالِكٌ مُرْسَلًا

ইয়াহিয়া ইবনু সা'ঈদ (রহঃ) হতে বর্ণিতঃ

একবার রাসুলুল্লাহ (ﷺ) বসেছিলেন, এমন সময় মাদীনায় একটি কবর খোঁড়া হচ্ছিল। তখন জনৈক ব্যক্তি কবরে উঁকি মেরে বললো, মু’মিনের জন্য কি এটা মন্দ স্থান? এ কথা শুনে রাসুলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি কি খারাপ কথাই না বললে! লোকটি তখন বললো, হে আল্লাহর রাসূল! আমি কথাটি এ উদ্দেশে বলিনি, বরং আমার কথা বলার অর্থ হলো, সে আল্লাহর পথে বিদেশে এসে কেন শহীদ হলো না (অর্থাৎ- মাদীনায় মৃত্যুবরণ করল এবং এখানে কবরস্থ হতে চলল)?তখন রাসুলুল্লাহ (ﷺ) বললেন, হ্যাঁ, আল্লাহর পথে শহীদ হবার মতো সমতুল্য আর অন্য কিছুই সম্ভব নয়। তবে মনে রাখবে, আল্লাহর জমিনে এমন কোন জায়গা নেই, যেখানে আমার কবর হওয়া মাদীনার চেয়ে আমার কাছে প্রিয়তম হতে পারে। এ কথাটি তিনি (ﷺ) তিনবার বললেন।[ইমাম মালিক (রহঃ) হাদীসটি মুরসাল হিসেবে বর্ণনা করেছেন][১]

[১] মুয়াত্ত্বা মালিক ১৬৭৮। সনদটি মুরসাল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন