১১/১৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৭৫৮-[৩১] - হজ্জ
মদীনার হারামকে আল্লাহ তা‘আলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২৭৫৮-[৩১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৭৫৮-[৩১]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: سَمِعْتُ رَسُوْلَ اللّٰهِ ﷺ وَهُوَ بِوَادِى الْعَقِيْقِ يَقُولُ: أَتَانِى اللَّيْلَةَ اٰتٍ مِنْ رَبِّىْ فَقَالَ: صَلِّ فِىْ هٰذَا الْوَادِى الْمُبَارَكِ وَقُلْ: عُمْرَةٌ فِىْ حَجَّةٍ». وَفِىْ رِوَايَةٍ: «قُل ْعُمْرَةٌ وَحَجّةٌ». رَوَاهُ الْبُخَارِىُّ
উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসুলুল্লাহ (ﷺ) - কে (হজের সফরে) ‘আক্বীক্ব উপত্যকায় বলতে শুনেছি, তখন তিনি (ﷺ) বলেছেন, এ রাতে আমার রবের পক্ষ হতে আমার কাছে এক আগন্তুক এসে বললো, আপনি এ বারাকাতময় উপত্যকায় (দুই রাক্‘আত নফল) সালাত আদায় করুন এবং বলুন, ‘উমরা হজের মধ্যে গণ্য। অন্য এক বর্ণনায় আছে, একে ‘উমরা ও হজ বলুন। (বুখারী)[১]
[১] সহীহ : বুখারী ১৫৩৪, আবূ দাঊদ ১৮০০, ইবনু মাজাহ ২৯৭৬, আহমাদ ১৬২, সহীহ ইবনু খুযায়মাহ্ ২৬১৭, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৮৪৯, সহীহ আল জামি‘ ৫৮, সহীহ আত্ তারগীব ১২১১।
