১২/১. অধ্যায়ঃ
ক্রয়-বিক্রয় ও লেনদেনে সহনশীলতা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৭৯৫-[৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৭৯৫-[৬]
وَعَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ» . قَالَ أَبُو ذَرٍّ: خَابُوا وَخَسِرُوا مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «الْمُسْبِلُ وَالْمَنَّانٌ وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحلف الْكَاذِب» . رَوَاهُ مُسلم
আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ
একবার নবী (ﷺ) বললেন : তিন শ্রেণীর লোকের সাথে আল্লাহ তা'আলা কেয়ামতের দিন কথা বলবেন না, তাদের প্রতি (দয়ার) দৃষ্টি দিবেন না, তাদেরকে (গুনাহ ক্ষমা করে দিয়ে) পাক-পবিত্র করবেন না, আর তাদের জন্য রয়েছে (নির্ধারিত) কঠিন ‘আযাব। আবূ যার (রাঃ) এ কথা শুনার পর সাথে সাথে বলে উঠলেন, হে আল্লাহর রাসূল! যাদের জন্য অধঃপতন ও ধ্বংস, তারা কারা? তিনি (ﷺ) বললেন, (১) যে লোক পরনের কাপড় পায়ের গিরার নীচে পরে,(২) যে দান করে খোটা দেয়,(৩) যে লোক নিজের মাল বেশি চালু করার চেষ্টায় মিথ্যা কসম করে।
[১] সহীহ : মুসলিম ১০৬, আবূ দাঊদ ৪০৮৭, নাসায়ী ২৫৬৩, তিরমিযী ১২১১, ইবনু মাজাহ ২২০৮, আহমাদ ২১৪৩৬, দারিমী ২৬৪৭, ইরওয়া ৯০০, সহীহ আত্ তারগীব ১৭৮৭।
