৩/০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৮১-[৮৪] - পাক-পবিত্রতা ঈমানের অর্ধেক

পাক-পবিত্রতা - প্রথম অনুচ্ছেদ

পাক-পবিত্রতা ঈমানের অর্ধেক: আমলের বড় শিক্ষা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৮১-[৮৪]

وَعَنْ أَبِي مَالِكٍ الأَشْعَرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ الطُّهُورُ شَطْرُ الإِيمَانِ وَالْحَمْدُ لِلّهِ تَمْلأُ الْمِيزَانَ وَسُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلّهِ تَمْلَاۤنِ أَوْ تَمْلَأُ مَا بَيْنَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالصَّلَاةُ نُورٌ وَالصَّدَقَةُ بُرْهَانٌ وَالصَّبْرُ ضِيَاءٌ وَالْقُرْاۤنُ حُجَّةٌ لَكَ أَوْ عَلَيْكَ كُلُّ النَّاسِ يَغْدُو فَبَايِعٌ نَفْسَه فَمُعْتِقُهَا أَوْ مُوبِقُهَا.رَوَاهُ مُسْلِمٌ - وَفِيْ رِوَايَةٍ لَا إِلهَ اِلَّا اللهُ وَاللهُ أَكْبَرُ تَمْلَانِ مَا بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ لَمْ أَجِدُ هذِهِ الرِّوَايَةَ فِي الصَّحِيْحَيْنِ وَلَا فِي كِتَابِ الْحُمَيْدِيْ وَلَا فِي الْجَامِعِ وَلَكِنَّ ذَكَرَهَا الدَّارِِمِيُّ بَدَلَ سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ ِللهِ

আবূ মালিক আল আশ্‘আরী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পাক-পবিত্রতা (الطَّهَارَةِ) হল ঈমানের অর্ধেক। ‘আলহাম্‌দু লিল্লা-হ’ মানুষের আমলের পাল্লাকে ভরে দেয় এবং ‘সুবহানাল্ল-হি ওয়াল হাম্‌দু লিল্লা-হি’ সাওয়াবে পরিপূর্ণ করে দেয় অথবা বলেছেন, আকাশমণ্ডলী ও জমিনের মধ্যে যা কিছু আছে তা পরিপূর্ণ করে দেয়। সালাত হল নূর বা আলো। দান-খায়রাত (দানকারীর পক্ষে) দলীল। সব্‌র বা ধৈর্য হল জ্যোতি। কোরআন হল তোমার পক্ষে অথবা বিপক্ষে দলীল।প্রত্যেক মানুষ ভোরে ঘুম হতে উঠে নিজের আত্মাকে তাদের কাজে ক্রয়-বিক্রয় করে– হয় তাকে সে আযাদ করে দেয় অথবা জীবনকে ধ্বংস করে দেয়। [১] আর এক বর্ণনায় এসেছে, ‘লা-ইলা-হা ইল্লাল্ল-হু আল্ল-হু আকবার’ আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সব পরিপূর্ণ করে দেয়। [২]

[১] সহীহ : মুসলিম ২২৩, আহমাদ ৫/৩৪২-৪৩।[২] দারিমী ৬৫৩। মিশকাতুল মাসাবীহ-এর সংকলক বলেছেন, আমি এ বর্ণনাটি বুখারী-মুসলিম কিংবা হুমায়দী বা জামিউল উসূলে কোথাও পাইনি। অবশ্য দারিমী এ বর্ণনাটিকে ‘সুবহানাল্ল-হি ওয়াল হামদু লিল্লা-হি’ এর স্থলে বর্ণনা করেছেন।

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৮১-[৮৪]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم খুব সংক্ষেপে মুমিন জীবনের কয়েকটি বড় ভিত্তি বলেছেন। পাক-পবিত্রতা ঈমানের অর্ধেক—এ কথা থেকে বোঝা যায়, বাহ্যিক পরিচ্ছন্নতা ও ইবাদতের জন্য পবিত্র থাকা ঈমানি জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ‘আলহামদুলিল্লাহ’, ‘সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ’—এসব যিকরের সওয়াবের বড় মর্যাদাও এখানে এসেছে। সালাতকে নূর বলা হয়েছে, কারণ সালাত বান্দাকে আল্লাহর দিকে রাখে। দান বান্দার পক্ষের দলীল, ধৈর্য জ্যোতি, আর কুরআন মানুষের পক্ষে অথবা বিপক্ষে দলীল হতে পারে। শেষ অংশে বলা হয়েছে, মানুষ প্রতিদিন নিজের জীবন নিয়ে পথে নামে; তার কাজ তাকে মুক্তির দিকে নিতে পারে, আবার ক্ষতির দিকেও নিতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পাক-পবিত্রতা ঈমানি জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
  • যিকর, সালাত, দান ও ধৈর্য বান্দার আমলকে মূল্যবান করে।
  • কুরআন পড়া যথেষ্ট নয়; কুরআনের পক্ষে থাকা আমল দরকার।
  • প্রতিদিনের কাজ মানুষের পরিণতির সঙ্গে যুক্ত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন