১২/৩. অধ্যায়ঃ
সুদ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৮৩১-[২৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৮৩১-[২৫]
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَقْرَضَ أَحَدُكُمْ قَرْضًا فَأَهْدَي إِلَيْهِ أَوْ حَمَلَهُ عَلَى الدَّابَّةِ فَلَا يَرْكَبْهُ وَلَا يَقْبَلْهَا إِلَّا أَنْ يَكُونَ جَرَى بَيْنَهُ وَبَيْنَهُ قَبْلَ ذَلِكَ» . رَوَاهُ ابْنُ مَاجَهْ وَالْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমাদের মধ্যে কেউ যদি কাউকে ঋণ দেয়, আর ঋণগ্রহীতা ঋণদাতাকে কোনো হাদিয়্যাহ্ (উপহার) দেয়, তা গ্রহণ করবে না। অথবা ঋণগ্রহীতা যদি তার বাহনে ঋণদাতাকে বসাতে চায়, তবে এর উপর বসবে না। তবে যদি ঋণ লেন-দেন করার পূর্বে তাদের মধ্যে এরূপ সম্পর্ক বিদ্যমান থাকে, সেক্ষেত্রে ভিন্নকথা।
[১] য‘ঈফ : ইবনু মাজাহ ২৪৩২, ইরওয়া ১৪০০, সহীহাহ্ ১১৬২। কারণ রাবী ইসমা‘ঈল বিন ‘আইয়্যাশ এর ঊর্ধতন রাবী ‘উতবাহ্ একজন অসিরীয় ব্যক্তি আর সিরীয় ব্যক্তি ছাড়া অন্য সকলের থেকে বর্ণনার ক্ষেত্রে ইসমা‘ঈল একজন দুর্বল রাবী।
