১২/৩. অধ্যায়ঃ
সুদ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৮৩২-[২৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৮৩২-[২৬]
وَعَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أَقْرَضَ الرَّجُلُ الرَّجُلَ فَلَا يَأْخُذُ هَدِيَّةً» . رَوَاهُ الْبُخَارِيُّ فِي تَارِيخِهِ هَكَذَا فِي الْمُنْتَقى
উক্ত রাবী (আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : কোনো লোক অপর কোনো লোককে ঋণ দিলে, ঋণদাতা ঋণগ্রহীতার কাছ থেকে কোনো হাদিয়্যাহ্ (উপহার) গ্রহণ করবে না।
[১] মুনতাকাল আখবার ২৯৭০।
