১২/৪. অধ্যায়ঃ
নিষিদ্ধ বস্তু ক্রয়-বিক্রয় - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৮৩৫-[২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৮৩৫-[২]
وَعَنْ جَابِرٍ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمُخَابَرَةِ وَالْمُحَاقَلَةِ وَالْمُزَابَنَةِ وَالْمُحَاقَلَةُ: أَنْ يَبِيعَ الرَّجُلُ الزَّرْعَ بِمِائَةِ فَرَقٍ حِنطةً والمزابنةُ: أنْ يبيعَ التمْرَ فِي رؤوسِ النَّخْلِ بِمِائَةِ فَرَقٍ وَالْمُخَابَرَةُ: كِرَاءُ الْأَرْضِ بِالثُّلُثِ والرُّبُعِ. رَوَاهُ مُسلم
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মুখাবারাহ্, মুহাক্বালাহ্ ও মুযাবানাহ্ করতে নিষেধ করেছেন। ‘মুহাক্বালাহ্' হলো ক্ষেতের শস্য একশ' ফুর্ক (প্রায় বিশ মণ প্রস্তুতকৃত) গমের বিনিময়ে বিক্রি করা। 'মুযাবানাহ্' হলো খেজুর গাছের মাথায় যে খেজুর রয়েছে, তা কর্তিত বিশ মণ খুরমার বিনিময়ে বিক্রি করা। “মুখাবারাহ্’ অর্থ হলো এক-তৃতীয়াংশ বা এক-চতুর্থাংশ শস্যের বিনিময়ে ক্ষেত ইজারা (বর্গা) দেয়া।
[১] সহীহ : মুসলিম ১৫৩৬, মুসনাদ আশ্ শাফি‘ঈ ৫২৫।
