১২/৪. অধ্যায়ঃ
নিষিদ্ধ বস্তু ক্রয়-বিক্রয় - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৮৫০-[১৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৮৫০-[১৭]
وَعَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَبِعِ الرَّجُلُ عَلَى بَيْعِ أَخِيهِ وَلَا يَخْطِبْ عَلَى خِطْبَةِ أَخِيهِ إِلَّا أنْ يأذَنَ لَهُ» . رَوَاهُ مُسلم
উক্ত রাবী (ইবনু 'উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কোনো লোক তার মুসলিম ভাইয়ের বেচাকেনার কথার বলার সময় নিজে বেচাকেনার কথা উত্থাপন করতে পারবে না। আর কোনো মুসলিম ভাইয়ের বিয়ের প্রস্তাবের উপর নিজে বিয়ের প্রস্তাব দিতে পারবে না। তবে হ্যাঁ, যদি ঐ ভাই তা অনুমতি দেয়, তাহলে পারবে।
[১] সহীহ : মুসলিম ১৪১২, আবূ দাঊদ ২৯৮১, নাসায়ী ৪৫০৪, ইবনু মাজাহ ১৮৬৮, আহমাদ ৪৭২২, দারিমী ২২২২, সহীহ ইবনু হিব্বান ৪৯৬৬, সহীহ আল জামি‘ ৭৬০০।
