১২/৪. অধ্যায়ঃ
নিষিদ্ধ বস্তু ক্রয়-বিক্রয় - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৮৫১-[১৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৮৫১-[১৮]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَسُمِ الرَّجُلُ على سَوْمِ أخيهِ الْمُسلم» . رَوَاهُ مُسلم
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কোনো লোক তার কোনো মুসলিম ভাইয়ের ক্রয়-বিক্রয়ের কথা বলার উপর নিজে ক্রয়-বিক্রয়ের কথা বলবে না।
[১] সহীহ : মুসলিম ১৫১৫, আহমাদ ৯৩৩৪, ইরওয়া ১২৯৮, সহীহ আল জামি‘ ৭৬০১।
