১৮/৩৫১. অধ্যায়ঃ
লোকদের রাস্তা-ঘাটে এবং ছায়াতলে পেশাব-পায়খানা করা নিষেধ
মহান আল্লাহ বলেন,﴿وَالَّذِينَ يُؤْذُونَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا فَقَدِ احْتَمَلُوا بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا﴾ [الاحزاب : ٥٨]অর্থাৎ যারা বিনা অপরাধে ঈমানদার পুরুষ ও নারীদেরকে কষ্ট দেয়, তারা অবশ্যই মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করে।(সূরা আহযাব ৫৮ আয়াত)
রিয়াদুস সলেহিন : ১/১৭৮০
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১/১৭৮০
وَعَنْ أَبي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: «اِتَّقُوا اللاَّعِنَيْنِ» قَالُوا : وَمَا اللاَّعِنَانِ ؟ قَالَ: «الَّذِي يَتَخَلَّى فِي طَرِيقِ النَّاسِ أَوْ فِي ظِلِّهِمْ» . رواه مسلم
আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’দু’টি অভিসম্পাত আনয়নকারী কর্ম থেকে দূরে থাক।’’ সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ’’দু’টি অভিসম্পাত আনয়নকারী কর্ম কি কি?’’ তিনি [উত্তরে] বললেন, ’’যে ব্যক্তি মানুষের রাস্তায় এবং তাদের ছায়ার স্থলে পায়খানা করে [তার এ দু’টি কাজ অভিসম্পাতের কারণ]।’’(মুসলিম)[১]* [প্রকাশ থাকে যে, আম বাথরুমে পেশাব-পায়খানা করার পর পানি ঢেলে পরিষ্কার না করে দিলে ঐ অভিসম্পাত আসতে পারে।]
মুসলিম ২৬৯, আবূ দাউদ ২৫, আহমাদ ৮৬৩৫
