১২/৪. অধ্যায়ঃ
নিষিদ্ধ বস্তু ক্রয়-বিক্রয় - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৮৬০-[২৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৮৬০-[২৭]
وَعَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى صُبْرَةِ طَعَامٍ فَأَدْخَلَ يَدَهُ فِيهَا فَنَالَتْ أَصَابِعُهُ بَلَلًا فَقَالَ: «مَا هَذَا يَا صَاحِبَ الطَّعَامِ؟» قَالَ: أَصَابَتْهُ السَّمَاءُ يَا رَسُولَ اللَّهِ قَالَ: «أَفَلَا جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ حَتَّى يَرَاهُ النَّاسُ؟ مَنْ غَشَّ فَلَيْسَ مني» . رَوَاهُ مُسلم
উক্ত রাবী (আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) (বিক্রির জন্য) স্তূপীকৃত খাদ্যদ্রব্যের পাশ দিয়ে যাওয়ার সময় এর ভিতর হাত ঢুকালে আঙুল ভিজা ভিজা অনুভব হলো। তিনি (ﷺ) মালিককে ডেকে জিজ্ঞেস করলেন, এটা কি? সে উত্তর দিলো, বৃষ্টির পানিতে এ খাদ্যদ্রব্যগুলো ভিজে গিয়েছিল; হে আল্লাহর রাসূল! তখন তিনি (ﷺ) বললেন, ভিজাগুলোকে স্তূপের উপরে রাখলে না কেন, যাতে করে লোকেরা তা দেখতে পায়? প্রতারণাকারীর সাথে আমার কোনো সম্পর্ক নেই।
[১] সহীহ : মুসলিম ১০২, আবূ দাঊদ ৪৩৫২, তিরমিযী ১৩১৫, ইবনু মাজাহ ২২২৪, আহমাদ ৭২৯২, সহীহ ইবনু হিব্বান ৪৯০৫, সহীহ আত্ তারগীব ১৭৬৫।
