১২/৪. অধ্যায়ঃ
নিষিদ্ধ বস্তু ক্রয়-বিক্রয় - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৮৬৭-[৩৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৮৬৭-[৩৪]
وَعَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ قَالَ: نَهَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَبِيعَ مَا ليسَ عندِي. رَوَاهُ التِّرْمِذِيّ فِي رِوَايَةٍ لَهُ وَلِأَبِي دَاوُدَ وَالنَّسَائِيُّ: قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ يَأْتِينِي الرَّجُلُ فَيُرِيدُ مِنِّي الْبَيْعَ وَلَيْسَ عِنْدِي فَأَبْتَاعُ لَهُ مِنَ السُّوقِ قَالَ: «لَا تبِعْ مَا ليسَ عندَكَ»
হাকীম বিন হিযাম (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে নিষেধ করেছেন ঐ জাতীয় দ্রব্য বিক্রি করতে যা আমার দখলে নেই।তিরমিযী, আবূ দাউদ ও নাসায়ী-এর আর এক বর্ণনায় আছে, রাবী বলেন : আমি বললাম, হে আল্লাহর রাসূল! কোনো ব্যক্তি এমন কোনো বস্তু আমার কাছে ক্রয় করতে চাইলো যা আমার কাছে নেই, আমি কি বাজার হতে তার জন্য তা কিনে আনবো। তিনি (ﷺ) বললেন, যা তোমার আয়ত্তে নেই, তা বিক্রি করো না।
[১] হাসান : তিরমিযী ১২৩২, আবূ দাঊদ ৩৫০৩, নাসায়ী ৪৬১৩, ইবনু মাজাহ ২১৮৭, আহমাদ ১৫৩১৫, ইরওয়া ১২৯২, সহীহ আল জামি‘ ৭২০৬।
