১২/৪. অধ্যায়ঃ
নিষিদ্ধ বস্তু ক্রয়-বিক্রয় - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৮৬৬-[৩৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৮৬৬-[৩৩]
وَعَنْ أَنَسٍ: أَنَّ رَجُلًا مِنْ كِلَابٍ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَسْبِ الْفَحْلِ فَنَهَاهُ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّا نُطْرِقُ الْفَحْلَ فَنُكْرَمُ فَرَخَّصَ لَهُ فِي الْكَرَامَةِ. رَوَاهُ التِّرْمِذِيّ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
'কিলাব' বংশের কতিপয় লোক নবী (ﷺ) কে ষাড়ের পাল বা প্রজননের মজুরির ব্যাপারে জিজ্ঞেস করলো। তিনি (ﷺ) তাকে তা করতে নিষেধ করলেন। সেই লোকটি তখন বললো, হে আল্লাহর রাসূল! আমরা ষাড়ের পাল দেয়ার বিনিময়ে সৌজন্যমূলক কিছু পেয়ে থাকি। তখন তিনি (ﷺ) তাকে সৌজন্য গ্রহণের অনুমতি দিলেন।
[১] সহীহ : তিরমিযী ১২৭৪।
