১২/৮. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৯২৬-[২৮] - ক্রয়-বিক্রয় (ব্যবসা)
দেউলিয়া (দারিদ্র্য) হওয়া এবং ঋণীকে অবকাশ দান - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২৯২৬-[২৮]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৯২৬-[২৮]
وَعَن عبد الله بن أبي ربيعَة قَالَ: اسْتَقْرَضَ مِنِّي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعِينَ أَلْفًا فَجَاءَهُ مَالٌ فَدَفَعَهُ إِلَيَّ وَقَالَ: «بَارَكَ اللَّهُ تَعَالَى فِي أَهْلِكَ وَمَالِكَ إِنَّمَا جَزَاءُ السَّلَفِ الْحَمْدُ وَالْأَدَاءُ». رَوَاهُ النَّسَائِيُّ
‘আব্দুল্লাহ ইবনু আবূ রবী‘আহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) আমার নিকট হতে চল্লিশ হাজার (দিরহাম) ঋণ করেছিলেন। যখন তাঁর কাছে অর্থের ব্যবস্থা হলো, তখন তিনি (ﷺ) আমার প্রাপ্য পরিশোধ করলেন এবং দোয়া করলেন- “বা-রকাল্ল-হু তা'আলা- ফী আহলিকা ওয়ামা-লিকা” (অর্থা- আল্লাহ তা'আলা তোমাকে ধন-সম্পদ ও পরিবার-পরিজনে বারাকাত দান করুন)। আর বললেন, ঋণ দেয়ার প্রতিদান হচ্ছে ঋণদাতার কৃতজ্ঞতা প্রকাশ করা এবং ঋণ পরিশোধ করা।
[১] সহীহ : নাসায়ী ৪৬৮৩, ইবনু মাজাহ ২৪২৪, ইরওয়া ১৩৮৮, সহীহ আল জামি‘ ২৩৫৩।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
