১২/৮. অধ্যায়ঃ
দেউলিয়া (দারিদ্র্য) হওয়া এবং ঋণীকে অবকাশ দান - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৯২৭-[২৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৯২৭-[২৯]
وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَ لَهُ عَلَى رَجُلٍ حَقٌّ فَمَنْ أَخَّرَهُ كَانَ لَهُ بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ» . رَوَاهُ أَحْمد
‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : ঋণ প্রদানকারী ব্যক্তি যদি ঋণ গ্রহণকারীকে কিছু দিনের সময় দিয়ে থাকে, তবে সে প্রতিদিনের বিনিময়ে সদাক্বাহ্ বা দান-খয়রাত করার সাওয়াব লাভ করবে।
[১] খুবই দুর্বল : আহমাদ ১৯৯৭৭। কারণ এর সনদে আবূ দাঊদ একজন মাতরূক রাবী।
