১২/৮. অধ্যায়ঃ

দেউলিয়া (দারিদ্র্য) হওয়া এবং ঋণীকে অবকাশ দান - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৯২৮-[৩০]

وَعَن سعد بن الأطول قَالَ: مَاتَ أَخِي وَتَرَكَ ثَلَاثَمِائَةِ دِينَارٍ وَتَرَكَ وَلَدًا صِغَارًا فَأَرَدْتُ أَنْ أُنْفِقَ عَلَيْهِمْ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِن أخلك مَحْبُوسٌ بِدَيْنِهِ فَاقْضِ عَنْهُ» . قَالَ: فَذَهَبْتُ فَقَضَيْتُ عَنهُ وَلم تبْق إِلَّا امْرَأَةٌ تَدَّعِي دِينَارَيْنِ وَلَيْسَتْ لَهَا بَيِّنَةٌ قَالَ: «أعْطهَا فَإِنَّهَا صَدَقَة» . رَوَاهُ أَحْمد

সা'দ ইবনুল আত্বওয়াল (রাঃ) হতে বর্ণিতঃ

আমার ভাই তিনি নাবালক সন্তান-সন্ততি ও তিনশত দীনার (স্বর্ণ-মুদ্রা) রেখে মৃত্যুবরণ করলেন। আমার ইচ্ছা হলো- এ দীনারগুলো তাদের জন্য ব্যয় করবো। রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, তোমার ভাই ঋণগ্রস্ত অবস্থায় মারা গেছে; তার ঋণ পরিশোধ কর। এমতাবস্থায় আমি গিয়ে ঋণ পরিশোধ করলাম এবং পুনরায় এসে বললাম, হে আল্লাহর রাসূল! সব ঋণই পরিশোধ করে দিয়েছি; কেবলমাত্র জনৈকা মহিলা অবশিষ্ট রয়েছে। সে দুই দীনার পাওয়ার দাবি করে, কিন্তু তার পক্ষে কোনো সাক্ষী নেই। তিনি (ﷺ) বললেন, তাকেও দিয়ে দাও, সে সত্যবাদিনী।

[১] হাসান : আহমাদ ১৭২২৭। তবে তাতে فَاذْهَبْ فَاقْضِ عَنْهُ এভাবে এসেছে। এর সনদে আবূ জা‘ফার যদিও একজন মাজহূল রাবী, তবে এর শাহিদ বর্ণনা রয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন