১২/১০. অধ্যায়ঃ
কারো সম্পদে অন্যায় হস্তক্ষেপ, ঋণ ও ক্ষতিপূরণ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৯৪৭-[১০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৯৪৭-[১০]
وَعَن عمرَان ابْن حُصَيْنٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «لَا جَلَبَ وَلَا جَنَبَ وَلَا شِغَارَ فِي الْإِسْلَامِ وَمَنِ انْتَهَبَ نُهْبَةً فَلَيْسَ مِنَّا» . رَوَاهُ التِّرْمِذِيّ
‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : ইসলামে ‘জালাব' এবং ‘জানাব' ও 'শিগার' নেই। আর যে ব্যক্তি কোনো প্রকার লুণ্ঠন করে সে আমাদের দলভুক্ত নয়।
[১] সহীহ : তিরমিযী ১২৩, আহমাদ ১৯৯৪৬, সহীহ আল জামি‘ ৩২৬৭। তবে আহমাদণ্ডএর সানাদটি মুনক্বতি‘।
