১২/১০. অধ্যায়ঃ
কারো সম্পদে অন্যায় হস্তক্ষেপ, ঋণ ও ক্ষতিপূরণ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৯৫০-[১৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৯৫০-[১৩]
وَعَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «عَلَى الْيَدِ مَا أَخَذَتْ حَتَّى تُؤَدِّيَ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد وَابْن مَاجَه
উক্ত রাবী (সামুরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : যে ব্যক্তি যা বুঝে নিয়েছে সে তার জন্য দায়ী হবে, যতক্ষণ পর্যন্ত না তা সে প্রাপককে বুঝিয়ে দিবে।
[১] য‘ঈফ : তিরমিযী ১২৬৬, আবূ দাঊদ ৩৫৬১, ইবনু মাজাহ ২৪০০, আহমাদ ২০০৮৬, দারিমী ২৬৩৮, ইরওয়া ১৫১৬, য‘ঈফ আল জামি‘ ৩৭৩৭। কারণ এর সনদে কাতাদাহ একজন মুদাল্লিস রাবী আর সামুরাহ্ হতে হাসান বাসরী (রহঃ)-এর শ্রবণ প্রমাণিত না।
