১২/১০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৯৫১-[১৪] - পশুর ক্ষতির দায় কার

কারো সম্পদে অন্যায় হস্তক্ষেপ, ঋণ ও ক্ষতিপূরণ - দ্বিতীয় অনুচ্ছেদ

পশু বাগানে ক্ষতি করলে দায়িত্বের বিধান

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৯৫১-[১৪]

وَعَن حَرَامِ بْنِ سَعْدِ بْنِ مُحَيِّصَةَ: أَنَّ نَاقَةً لِلْبَرَاءِ بْنِ عَازِبٍ دَخَلَتْ حَائِطًا فَأَفْسَدَتْ فَقَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَن أَهْلِ الْحَوَائِطِ حِفْظَهَا بِالنَّهَارِ وَأَنَّ مَا أَفْسَدَتِ الْمَوَاشِي بِاللَّيْلِ ضَامِنٌ عَلَى أَهْلِهَا. رَوَاهُ مَالِكٌ وَأَبُو دَاوُد وَابْن مَاجَه

হারাম ইবনু সা'দ ইবনু মুহায়্যিসাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ

একদিন বারা ইবনু “আযিব (রাঃ)-এর একটি উট কারো বাগানে ঢুকে ক্ষয়-ক্ষতি করে দিল। এ ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ) ফয়সালা করলেন, দিনে বাগান হেফাজত করার দায়িত্ব বাগানের মালিকের, আর রাতে পশু যা ক্ষয়-ক্ষতি করবে তার জন্য দায়ী পশুর মালিক।

[১] মুরসাল সহীহ : আবূ দাঊদ ৩৫৭০, ইবনু মাজাহ ২৩৩২, সহীহাহ্ ২৩৮, ইরওয়া ১৫২৭, মালিক ১৫০৫, আহমাদ ২৩৬৯১।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৯৫১-[১৪]-এর সারসংক্ষেপ

এই হাদিসে বারা ইবনু আযিব রাঃ-এর একটি উট কারো বাগানে ঢুকে ক্ষয়ক্ষতি করেছিল। এ বিষয়ে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم ফায়সালা করেন যে, দিনে বাগান রক্ষার দায়িত্ব বাগানের মালিকের। আর রাতে পশু যা ক্ষতি করবে, তার দায় পশুর মালিকের ওপর। এখানে ক্ষতিপূরণ ও দায়িত্বকে সময়ের ভিত্তিতে আলাদা করা হয়েছে। দিনে সাধারণত বাগান মালিকের নজরদারির সুযোগ থাকে, তাই তার দায় এসেছে। রাতে পশু সামলানোর দায় মালিকের দিকে গেছে। হাদিসটি দেখায়, বিচার শুধু আবেগ দিয়ে নয়; বাস্তব অবস্থা, দায়িত্ব ও সময় বিবেচনা করে করা হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ক্ষতির দায় নির্ধারণে বাস্তব অবস্থা বিবেচনা করা হয়।
  • দিনে বাগান রক্ষা করা বাগান মালিকের দায়।
  • রাতে পশুর ক্ষতির দায় পশুর মালিকের ওপর আসতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন