৪৬/১৩. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ২৪৫৪ - অন্যায়ভাবে সামান্য জমি নেওয়ার শাস্তি

কোন ব্যক্তি কারো জমির কিছু অংশ ছিনিয়ে নেয় অথবা যুলুম করে নিয়ে নেয় তার গুনাহ।

সামান্য জমি অন্যায়ভাবে নিলেও কিয়ামতের জবাবদিহি

সহীহ বুখারীহাদিস নম্বর ২৪৫৪

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ ﷺ «مَنْ أَخَذَ مِنَ الأَرْضِ شَيْئًا بِغَيْرِ حَقِّهِ خُسِفَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ إِلَى سَبْعِ أَرَضِينَ». قَالَ أَبُو عَبْدِ اللَّهِ هَذَا الْحَدِيثُ لَيْسَ بِخُرَاسَانَ فِي كِتَابِ ابْنِ الْمُبَارَكِ، أَمْلاَهُ عَلَيْهِمْ بِالْبَصْرَةِ.

‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে সামান্য পরিমাণ জমিও নিয়ে নেবে, কেয়ামতের দিন তাকে সাত তবক জমিনের নীচ পর্যন্ত ধসিয়ে দেয়া হবে।

আবূ ‘আবদুল্লাহ্‌ [ইমাম বুখারী (রহঃ)] বলেন, ‘আবদুল্লাহ্‌ ইবনু মুবারক (রহঃ) কর্তৃক খুরাসানে রচিত হাদীসগ্রন্থে এই হাদীসটি নেই। এই হাদীসটি বসরায় লোকজনকে শুনানো হয়েছে।

সহীহ বুখারী হাদিস ২৪৫৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে সামান্য পরিমাণ জমিও নিয়ে নেবে, কিয়ামতের দিন তাকে সাত তবক জমিনের নিচ পর্যন্ত ধসিয়ে দেওয়া হবে। এখানে মূল শিক্ষা হলো অন্যের সম্পত্তি, বিশেষ করে জমির অধিকার, অবহেলা করার সুযোগ নেই। মানুষ অনেক সময় জমির ছোট অংশকে তুচ্ছ ভাবতে পারে; কিন্তু হাদিসটি দেখায়, অন্যায়ভাবে নেওয়া সামান্য জিনিসও আখিরাতে বড় জবাবদিহির কারণ হতে পারে। অনুবাদে ইমাম বুখারী (রহঃ)-এর একটি রাবী-সংক্রান্ত মন্তব্যও এসেছে, তবে মূল শিক্ষাটি জমির হক রক্ষা এবং জুলুম থেকে বাঁচার সতর্কতা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সামান্য জমিও অন্যায়ভাবে নেওয়া থেকে বিরত থাকতে হবে।
  • জমির হক নষ্ট করা কিয়ামতের ভয়াবহ পরিণতির কারণ হতে পারে।
  • ছোট অন্যায়কে ছোট মনে করে অবহেলা করা উচিত নয়।
  • জমির মালিকানা ও সীমানা বিষয়ে সততা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন