১২/১২. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৯৭৫-[৪] - জমির অংশ ভাগ করে বর্গার নিষেধ
বাগান ও জমিনের বর্গা (পরস্পর সেচকার্য করা ও ভাগে কৃষিকাজ, বর্গাচাষ করা) - প্রথম অনুচ্ছেদ
শুফ্‘আহ্ হলো ব্যক্তির মালিকানার মধ্যে সংযুক্ত একটি মালিকানার নাম। এটা মূলত ‘আরবদের উক্তি-(كَانَ وِتْرًا فَشَفَعْتُه بِآخَرَ) অর্থাৎ- ’‘সে বেজোড় ছিল, অতঃপর অন্যের মাধ্যমে তাকে জোড়ে পরিণত করেছি। আমি তার জোড়া নির্ধারণ করেছি।’’ এ থেকে গৃহীত। অর্থাৎ- অংশীদার হওয়ার কারণে স্থাবর সম্পত্তির বিক্রি হওয়ার সময় তা ক্রয়ের অগ্রাধিকার লাভ। শা‘বী (রহঃ)-এর মতে,مَنْ بِيعَتْ شُفْعَتُه وَهُوَ حَاضِرٌ فَلَمْ يَطْلُبْ ذٰلِكَ فَلَا شُفْعَةَ لَهঅর্থাৎ- যার শুফ্‘আহ্ বিক্রি করা হবে, এমতাবস্থায় সে উপস্থিত থেকে তা দাবী না করলে তার কোনো শুফ্‘আহ্ নেই। (মিরকাতুল মাফাতীহ)
জমির অংশ ভাগ করে বর্গা দেওয়া কেন নিষেধ হলো
মিশকাতুল মাসাবীহ : ২৯৭৫-[৪]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৯৭৫-[৪]
وَعَن رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ: كُنَّا أَكْثَرَ أَهْلِ الْمَدِينَةِ حَقْلًا وَكَانَ أَحَدُنَا يُكْرِي أَرْضَهُ فَيَقُولُ: هَذِهِ الْقِطْعَةُ لِي وَهَذِهِ لَكَ فَرُبَّمَا أَخْرَجَتْ ذِهِ وَلَمْ تُخْرِجْ ذِهِ فَنَهَاهُمُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
রাফি’ ইবনু খাদীজ (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা মাদীনায় সর্বাধিক জমিনের মালিক ছিলাম। আমাদের মধ্যে কেউ তার জমিন এভাবে বর্গা দিতো আর বলতো যে, জমিনের এ অংশ আমার আর ঐ অংশ তোমার অথচ কখনও কখনও এ স্থানে ফসল উৎপাদিত হতো, আর ঐ স্থানে হতো না। অতঃপর নবী (ﷺ) তাদেরকে এটা নিষেধ করলেন।
[১] সহীহ : বুখারী ২৩৩২, মুসলিম ১৫৪৭।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৯৭৫-[৪]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাফি‘ ইবনু খদীজ রাদিয়াল্লাহু আনহু বলেন, তারা মাদীনায় সবচেয়ে বেশি জমির মালিক ছিলেন। তাঁদের কেউ জমি বর্গা দিত এভাবে যে জমির এই অংশ আমার, আর ওই অংশ তোমার। কিন্তু কখনও এক অংশে ফসল হতো, আর অন্য অংশে হতো না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই পদ্ধতি থেকে নিষেধ করেন। এখানে নিষেধের কারণ হাদিসের ভাষ্য থেকেই বোঝা যায়—ফসল এক জায়গায় হতে পারে, অন্য জায়গায় নাও হতে পারে। ফলে লেনদেনে ঝুঁকি ও অন্যায় ফল আসতে পারে। তাই জমি বর্গা বা কৃষি লেনদেনে এমন শর্ত করা উচিত নয়, যেখানে ভাগ নির্দিষ্ট জমির অংশের ফলনের ওপর ঝুলে থাকে। এই হাদিস ন্যায্য ও পরিষ্কার চুক্তির শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জমির নির্দিষ্ট অংশের ফলন শর্ত করা ঝুঁকিপূর্ণ হতে পারে।
- কখনও এক অংশে ফসল হয়, অন্য অংশে হয় না—এতে অন্যায় ফল আসতে পারে।
- নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পদ্ধতি নিষেধ করেছেন।
- কৃষি লেনদেনে চুক্তি পরিষ্কার ও ন্যায্য হওয়া দরকার।
