৩/১. অধ্যায়ঃ
যে কারণে ওজু করা ওয়াজিব হয় - প্রথম অনুচ্ছেদ
اَلْوُضُوْءُ(واوবর্ণে যম্মাযোগে) শব্দের অর্থ উযূ করা আরواوবর্ণে ফাতাহ যোগেاَلْوَضُوْءُ -এর অর্থ উযূর পানি। অত্র অধ্যায়ে ঐ সমস্ত বিষয় বর্ণনা করা উদ্দেশ্য যা উযূ (ওযু/ওজু/অজু) বিনষ্ট করে ফেলে এবং অন্য একটি উযূ (নতুন উযূ) আবশ্যক হয়ে দাঁড়ায়।
মিশকাতুল মাসাবিহ : ৩০৪-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩০৪-[৫]
قَالَ إنَّ رَسُولَ اللهِ ﷺ أَكَلَ كَتِفَ شَاةٍ ثُمَّ صَلّى وَلَمْ يَتَوَضَّأْ. مُتَّفَقٌ عَلَيْهِ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বকরীর রানের (পাকানো) গোশ্ত খেয়ে সালাত আদায় করলেন কিন্তু ওজু করেননি। [১]
[১] সহীহ : বুখারী ২০৭, মুসলিম ৩৫৪।
