৩/১. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩০৬-[৭] - সন্দেহে ওজু ভাঙে না

যে কারণে ওজু করা ওয়াজিব হয় - প্রথম অনুচ্ছেদ

اَلْوُضُوْءُ(واوবর্ণে যম্মাযোগে) শব্দের অর্থ উযূ করা আরواوবর্ণে ফাতাহ যোগেاَلْوَضُوْءُ -এর অর্থ উযূর পানি। অত্র অধ্যায়ে ঐ সমস্ত বিষয় বর্ণনা করা উদ্দেশ্য যা উযূ (ওযু/ওজু/অজু) বিনষ্ট করে ফেলে এবং অন্য একটি উযূ (নতুন উযূ) আবশ্যক হয়ে দাঁড়ায়।

শব্দ বা গন্ধ ছাড়া সন্দেহে ওজু ভাঙে না

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩০৬-[৭]

وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ إِذَا وَجَدَ أَحَدُكُمْ فِي بَطْنِه شَيْئًا فَأَشْكَلَ عَلَيْهِ أَخَرَجَ مِنْهُ شَيْءٌ أَمْ لَا فَلَا يَخْرُجَنَّ مِنْ الْمَسْجِدِ حَتّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا. رَوَاهُ مُسْلِمٌ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন তার পেটের মধ্য কিছু (বায়ু) শব্দ পায় এবং এরপর তার সন্দেহ হয় যে, তার পেট হতে কিছু (বায়ু) বের হয়েছে কিনা, তাহলে সে যেন (ওযু) নষ্ট হয়ে গেছে ভেবে মসজিদ হতে বের না হয়, যে পর্যন্ত সে (বায়ু বের হবার দরুন) কোন শব্দ না শুনে বা গন্ধ না পায়। [১]

[১] সহীহ : মুসলিম ৩৬২।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩০৬-[৭]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم ওজু নিয়ে সন্দেহের সহজ সমাধান দিয়েছেন। কেউ যদি পেটের মধ্যে কিছু অনুভব করে এবং সন্দেহ হয় যে বায়ু বের হয়েছে কি না, তাহলে সে যেন শুধু সন্দেহের কারণে মসজিদ থেকে বের না হয়। যতক্ষণ না সে শব্দ শুনে বা গন্ধ পায়, ততক্ষণ ওজু নষ্ট হয়েছে ধরে নেওয়া যাবে না। এখানে মূল শিক্ষা হলো, ইবাদতে অযথা সন্দেহের পেছনে চলা ঠিক নয়। সালাতের সময় মনকে স্থির রাখা দরকার। ওজুর সন্দেহ, বায়ু নির্গমন এবং নামাজের পবিত্রতা—এই তিনটি বিষয় এই হাদিসে খুব বাস্তবভাবে এসেছে। হাদিসটি মানুষকে অকারণ দুশ্চিন্তা থেকে বাঁচতে সাহায্য করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শুধু সন্দেহের কারণে ওজু নষ্ট ধরা যাবে না।
  • বায়ু বের হওয়ার শব্দ বা গন্ধ পাওয়া নিশ্চিত লক্ষণ হিসেবে এসেছে।
  • সালাতে অযথা সন্দেহের পেছনে না চলা উচিত।
  • পবিত্রতার বিষয়ে নিশ্চিত জ্ঞানকে গুরুত্ব দিতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন