১২/১৮. অধ্যায়ঃ
ফরায়েজ (মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন সংক্রান্ত) ও অন্তিম উপদেশ বা আদেশ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩০৬২-[২২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩০৬২-[২২]
وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ فِي الْجَدَّةِ مَعَ ابْنِهَا: أَنَّهَا أَوَّلُ جَدَّةٍ أَطْعَمَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُدُسًا مَعَ ابْنِهَا وَابْنُهَا حَيٌّ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَالدَّارِمِيُّ وَالتِّرْمِذِيُّ ضَعَّفَهُ
‘আব্দুল্লাহ ইবনু মাস্'উদ (রাঃ) হতে বর্ণিতঃ
দাদী তার নিজ ছেলের সাথে থাকলে (নাতির) উত্তরাধিকার পাবে কিনা সে ব্যাপারে বলেন যে, সে হলো প্রথম দাদী যাকে রাসূলুল্লাহ (ﷺ) নিজ ছেলের সাথে এক-ষষ্ঠাংশ দিয়েছেন, অথচ তার ছেলে জীবিত।
[১] য‘ঈফ : তিরমিযী ২১০২, ইরওয়া ১৬৮৭। কারণ এর সনদে মুহাম্মাদ বিন সালিম একজন দুর্বল রাবী।
