১২/১৮. অধ্যায়ঃ
ফরায়েজ (মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন সংক্রান্ত) ও অন্তিম উপদেশ বা আদেশ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩০৬৬-[২৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩০৬৬-[২৬]
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَرِثُ الْوَلَاءَ مَنْ يَرِثُ الْمَالَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ إِسْنَادُهُ لَيْسَ بِالْقَوِيِّ
‘আম্র ইবনু শু'আয়ব (রাঃ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: যে ধন-সম্পদের ওয়ারিস হয় সে মুক্ত করা ক্রীতদাসেরও ওয়ারিস হয়।
[১] য‘ঈফ : তিরমিযী ২১১৪, য‘ঈফ আল জামি‘ ৬৪২৬। কারণ এর সনদে ইবনু লাহী‘আহ্ একজন দুর্বল রাবী।
