১৩/০. অধ্যায়ঃ
বিবাহ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩০৯৪-[১৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩০৯৪-[১৫]
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَرَادَ أَنْ يَلْقَى الله طَاهِرا مطهراً فليتزوج الْحَرَائِر» . رَوَاهُ ابْن مَاجَه
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি আল্লাহ তা'আলার সাথে পাক-পবিত্রাবস্থায় সাক্ষাত প্রত্যাশা করে, সে যেন স্বাধীনা রমণীকে বিয়ে করে।
[১] য‘ঈফ : ইবনু মাজাহ ১৮৬২, য‘ঈফ আল জামি‘ ৫৩৮৮। কারণ এর সনদে সালাম বিন সিয়ার ও কাসির বিন সালিম দু’জনই দুর্বল রাবী।
