১৩/০. অধ্যায়ঃ
বিবাহ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩০৯৫-[১৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩০৯৫-[১৬]
وَعَنْ أَبِي أُمَامَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ يَقُولُ: «مَا اسْتَفَادَ الْمُؤْمِنُ بَعْدَ تَقْوَى اللَّهِ خَيْرًا لَهُ مِنْ زَوْجَةٍ صَالِحَةٍ إِنْ أَمْرَهَا أَطَاعَتْهُ وَإِنْ نَظَرَ إِلَيْهَا سرته وَإِن أقسم عَلَيْهِ أَبَرَّتْهُ وَإِنْ غَابَ عَنْهَا نَصَحَتْهُ فِي نَفْسِهَا وَمَاله» . روى ابْن مَاجَه الْأَحَادِيث الثَّلَاثَة
আবূ উমামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : মুমিন বান্দা আল্লাহভীতি অর্জনের পর মুমিনাহ্ স্ত্রী অপেক্ষা অধিক উত্তম আর কোনো নি'আমাত লাভ করবে না। (তার স্বামী) তাকে যদি কোনো কিছুর আদেশ করে তৎক্ষণাৎ সে তা পালন করে; তার দিকে তাকালে সে (হাস্যমুখে) স্বামীকে খুশি করে দেয়; যদি তার বিষয়ে কোনো শপথ করে, সে তা পূর্ণ করে। আর স্বামী যদি তার থেকে দূরে (প্রবাসে) থাকে, তবে সে স্বামীর অনুপস্থিতিতে তার নিজের (লজ্জাস্থানের) হিফাযাত করে ও স্বামীর ধন-সম্পদের মধ্যে কল্যাণ কামনা করে।
[১] য‘ঈফ : ইবনু মাজাহ ১৮৫৭, য‘ঈফ আল জামি‘ ৪৯৯৯। কারণ এর সনদে ‘আলী বিন যায়দ এবং ‘উসমান বিন আবুল ‘আতিকাহ্ দু’জনই দুর্বল রাবী।
