১৩/০. অধ্যায়ঃ
বিবাহ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩০৯৬-[১৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩০৯৬-[১৭]
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا تَزَوَّجَ الْعَبْدُ فَقَدِ اسْتَكْمَلَ نِصْفَ الدِّينِ فَلْيَتَّقِ اللَّهَ فِي النِّصْفِ الْبَاقِي»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : মানুষ যখন বিয়ে করে তখন সে তার ঈমানের অর্ধেক পূর্ণ করে, অবশিষ্টাংশ লাভের জন্য সে যেন আল্লাহভীতি অর্জন করে।
[১] হাসান : শু‘আবুল ঈমান ৫১০০, সহীহাহ্ ৬২৫, সহীহ আল জামি‘ ৬১৪৮।
