১৩/১. অধ্যায়ঃ
পাত্রী দেখা (বিবাহের প্রস্তাব) ও সতর (পর্দা) প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩০৯৯-[২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩০৯৯-[২]
وَعَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُبَاشِرُ الْمَرْأَةُ الْمَرْأَةَ فَتَنْعَتُهَا لِزَوْجِهَا كَأَنَّهُ ينظر إِلَيْهَا»
ইবনু মাস'ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কোনো নারী যেন অপর কোনো নারীর সাথে ঘনিষ্ঠতার সাথে সাক্ষাতের পরে স্বীয় স্বামীর সামনে উক্ত নারীর রূপের এরূপ বর্ণনা না করে, যাতে স্বামী যেন তাকে দেখছে।
[১] সহীহ : বুখারী ৫২৪০-৪১, আবূ দাঊদ ২১৫০, তিরমিযী ২৭৯২, আহমাদ ৩৬০৯, সহীহ আল জামি‘ ৭১৯৭, সহীহ ইবনু হিব্বান ৪১৬১।
