১৩/১. অধ্যায়ঃ
পাত্রী দেখা (বিবাহের প্রস্তাব) ও সতর (পর্দা) প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩১০০-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩১০০-[৩]
وَعَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَنْظُرُ الرَّجُلُ إِلَى عَوْرَةِ الرَّجُلِ وَلَا الْمَرْأَةُ إِلَى عَوْرَةِ الْمَرْأَةِ وَلَا يُفْضِي الرَّجُلُ إِلَى الرَّجُلِ فِي ثَوْبٍ وَاحِدٍ وَلَا تُفْضِي الْمَرْأَةُ إِلَى الْمَرْأَةِ فِي ثوب وَاحِد» . رَوَاهُ مُسلم
আবূ সা'ঈদ আল খুদ্রী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কোনো পুরুষ যেন অপর পুরুষের এবং কোনো নারী যেন অপর নারীর সত্র (লজ্জাস্থান) না দেখে। আর কোনো পুরুষ যেন অপর পুরুষের সাথে এক কাপড়ের নিচে না শোয়। আর কোনো নারীও যেন অপর নারীর সাথে এক কাপড়ের নিচে না থাকে।
[১] সহীহ : মুসলিম ৩৩৮, তিরমিযী ২৭৯৩, আহমাদ ১১৬০১, ইরওয়া ১৮০৮, সহীহ আল জামি‘ ৭৮০০।
