১৩/৪. অধ্যায়ঃ
যে নারীদেরকে বিয়ে করা হারাম - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩১৬৩-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩১৬৩-[৪]
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ هَلْ لَكَ فِي بِنْتِ عَمِّكَ حَمْزَةَ؟ فَإِنَّهَا أَجْمَلُ فَتَاةٍ فِي قُرَيْشٍ فَقَالَ لَهُ: «أَمَا عَلِمْتَ أَنَّ حَمْزَةَ أَخِي مَنِ الرَّضَاعَةِ؟ وَأَنَّ اللَّهَ حَرَّمَ مِنَ الرَّضَاعَةِ مَا حرم من النّسَب؟» . رَوَاهُ مُسلم
‘আলী (রাঃ) হতে বর্ণিতঃ
(আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বললাম) হে আল্লাহর রাসূল! আপনি কি আপনার চাচা হামযাহ্'র মেয়েকে বিয়ে করতে আগ্রহী হন না? কেননা, সে তো কুরায়শ যুবতীদের মধ্যে সুন্দরী রমণী। তদুত্তরে তিনি (ﷺ) বললেন, তুমি কি জান না যে, হামযাহ্ আমার দুধ-ভাই? আল্লাহ তাআলা বংশগত (রক্ত সম্পর্কের) কারণে যা হারাম করেছেন, দুগ্ধপান করার কারণেও তা হারাম করেছেন।
[১] সহীহ : মুসলিম ১৪৪৮।
