৩/১. অধ্যায়ঃ
যে কারণে ওজু করা ওয়াজিব হয় - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩১৭-[১৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩১৭-[১৮]
عَنْ أَنَسٍ قَالَ كَانَ اَصْحَابُ رَسُوْلِ اللهِِ ﷺ يَنْتَظِرُوْنَ الْعِشَاءَ حَتّى تَخْفِقَ رَءُوْسُهُمْ ثُمَّ يَصَلُّوْنَ وَلَا يَتَوَضَّأُوْنَ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وَالتِّرْمِذِيُّ اِلَّا أَنَّهٗ ذَكَرَ فِيْهِ يَنَامُوْنَ بَدَلَ يَنْتَظِرُوْنَ الْعِشَاءَ حَتّى تَخْفِقَ رُؤُوْسُهُمْ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)–এর সাহাবীগণ ‘ইশার সালাতের জন্যে বসে অপেক্ষা করতেন। এমনকি ঘুমের আমেজে তাদের মাথা নীচের দিকে ঝুঁকে পড়তো। এরপর তারা সালাত আদায় করতেন, অথচ নতুন ওজু করতেন না। [১] তবে ইমাম তিরমিযী ‘ইশার সালাতের অপেক্ষায় বসে থাকতেন”-এর জায়গায় “ঘুম যেতেন” শব্দ উল্লেখ করেছেন।
[১] সহীহ : আবূ দাঊদ ২০০, তিরমিযী ৭৮, মুসলিম ৩৭৬।
