১৩/৫. অধ্যায়ঃ
সহবাস (স্বামী-স্ত্রীর) - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩১৮৫-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩১৮৫-[৩]
وَعَنْهُ قَالَ: إِنَّ رَجُلًا أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِن لي جَارِيَةً هِيَ خَادِمَتُنَا وَأَنَا أَطُوفُ عَلَيْهَا وَأَكْرَهُ أَنْ تَحْمِلَ فَقَالَ: «اعْزِلْ عَنْهَا إِنْ شِئْتَ فَإِنَّهُ سَيَأْتِيهَا مَا قُدِّرَ لَهَا» . فَلَبِثَ الرَّجُلُ ثمَّ أَتَاهُ فَقَالَ: إِن الْجَارِيَة قد حبلت فَقَالَ: «قَدْ أَخْبَرْتُكَ أَنَّهُ سَيَأْتِيهَا مَا قُدِّرَ لَهَا» . رَوَاهُ مُسلم
উক্ত রাবী (জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকটে এসে বলল, আমার এক দাসী আছে, সে আমাদের কাজকর্ম করে। আমি তার সাথে সহবাস করি; কিন্তু সে গর্ভবতী হোক, এটা আমি চাই না? উত্তরে তিনি (ﷺ) বললেন, তুমি ইচ্ছা করলে ‘আল করতে পার। তবে জেনে রেখ তার জন্য যা তাক্বদীরে নির্ধারিত হয়েছে তা অবশ্যই ঘটবে। কিছু দিন পরে উক্ত ব্যক্তি এসে বলল, সে দাসী (‘আল করা সত্ত্বেও) গর্ভবতী হয়েছে। তাই তিনি (ﷺ) বললেন, আমি তো পূর্বেই বলেছি, তার জন্য যা অবধারিত আছে তা অবশ্যই হবে।
[১] সহীহ : মুসলিম ১৪৩৯, আবূ দাঊদ ২১৭৩, আহমাদ ১৪৩৪৬, সহীহ আল জামি‘ ১০৫৩।
