১৩/৫. অধ্যায়ঃ
সহবাস (স্বামী-স্ত্রীর) - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩১৮৬-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩১৮৬-[৪]
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزْوَةِ بَنِي الْمُصْطَلِقِ فَأَصَبْنَا سَبْيًا مِنْ سَبْيِ الْعَرَب فاشتهينا النِّسَاء واشتدت عَلَيْنَا الْعُزْبَةُ وَأَحْبَبْنَا الْعَزْلَ فَأَرَدْنَا أَنْ نَعْزِلَ وَقُلْنَا: نَعْزِلُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَظْهُرِنَا قَبْلَ أَنْ نَسْأَلَهُ؟ فَسَأَلْنَاهُ عَن ذَلِك فَقَالَ: «مَا عَلَيْكُمْ أَلَّا تَفْعَلُوا مَا مِنْ نَسَمَةٍ كَائِنَةٍ إِلَى يَوْمِ الْقِيَامَةِ إِلَّا وَهِيَ كَائِنَةٌ»
আবূ সা'ঈদ আল খুদ্রী (রাঃ) হতে বর্ণিতঃ
বানী মুসত্বালিক্ব যুদ্ধে আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বের হলোমি এবং এ যুদ্ধে আমরা অনেক ‘আরাবীয় নারী বন্দীনীরূপে করায়ত্ত করি। যেহেতু আমরা দীর্ঘদিন নারীবিহীন থাকায় অস্বস্থিবোধ করছিলাম, ফলে আমরা নারী সঙ্গমের জন্য উদগ্রীব হয়ে পড়লাম। কিন্তু আমরা 'আল করা পছন্দ করলাম এবং আমরা পরস্পরের মধ্যে ইচ্ছার বহিঃপ্রকাশ করে বললাম, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের মাঝে সমুপস্থিত থাকতে তাঁকে জিজ্ঞেস না করে এরূপ করা কি ঠিক হবে? অতঃপর আমরা তাঁকে জিজ্ঞেস করলাম। তিনি (ﷺ) বললেন, তোমরা ‘আল করবে না এমনটি নয়, তবে ক্বিয়ামাত পর্যন্ত (সৃষ্টিজীব পৃথিবীতে) যা হওয়ার আছে, তা অবশ্যই সৃষ্টি হবে।
[১] সহীহ : বুখারী ৪১৩৮, মুসলিম ১৪৩৮, আবূ দাঊদ ২১৭২, আহমাদ ১১৬৪৭।
