১৩/৫. অধ্যায়ঃ
সহবাস (স্বামী-স্ত্রীর) - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩১৮৮-[৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩১৮৮-[৬]
وَعَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ: أَنَّ رَجُلًا جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنِّي أعزل عَن امْرَأَتي. فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «لم تفعل ذَلِك؟» فَقَالَ الرَّجُلُ: أَشْفِقُ عَلَى وَلَدِهَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ كَانَ ذَلِكَ ضاراً ضرّ فَارس وَالروم» . رَوَاهُ مُسلم
সা'দ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বলল, আমি স্ত্রীসহবাসের সময় ‘আল করি। এতে তিনি (ﷺ) তাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন এটা কর? উত্তরে সে বলল, আমি তার সন্তানের প্রতি সহানুভূতিশীল হওয়ায় এটা করি। এতে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এতে যদি কোনো প্রকার ক্ষতি হতো তাহলে পারস্যবাসী (ইরান) ও রোমকগণও ক্ষতিগ্রস্ত হতো।
[১] সহীহ : মুসলিম ১৪৪৩, আহমাদ ২১৭৭০।
