১৩/৫. অধ্যায়ঃ
সহবাস (স্বামী-স্ত্রীর) - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩১৮৯-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩১৮৯-[৭]
وَعَن جذامة بِنْتِ وَهْبٍ قَالَتْ: حَضَرْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أُنَاسٍ وَهُوَ يَقُولُ: «لقد هَمَمْت أَن أَنْهَى عَنِ الْغِيلَةِ فَنَظَرْتُ فِي الرُّومِ وَفَارِسَ فَإِذَا هُمْ يُغِيلُونَ أَوْلَادَهُمْ فَلَا يَضُرُّ أَوْلَادَهُمْ ذَلِكَ شَيْئًا» . ثُمَّ سَأَلُوهُ عَنِ الْعَزْلِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ذَلِكَ الوأد الْخَفي وَهِي (وَإِذا الموؤودة سُئِلت) رَوَاهُ مُسلم
জুযামাহ্ বিনতু ওয়াত্ব (রাঃ) হতে বর্ণিতঃ
আমি কিছু সংখ্যক লোকের সাথে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট উপস্থিত হলোম। তখন তিনি (ﷺ) বলছিলেন যে, আমি ‘গীলাহ্' হতে নিষেধ করতে ইচ্ছা পোষণ করেছিলাম; কিন্তু যখন পারস্য (ইরান) এবং রোমবাসীদের ব্যাপারে জানতে পারলাম যে, তারা (সন্তানের আশঙ্কায়) গীলাহ্ করে অথচ এটা তাদের কোনো প্রকার ক্ষতির কারণ নেই। অতঃপর লোকেরা তাঁকে ‘আল সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি (ﷺ) বললেন, এটা পরোক্ষভাবে জীবন্ত কন্যা পুঁতে দেয়া (সমাধিস্থ করা), যে সম্পর্কে কুরআন মাজীদের আয়াত আছে- “যখন জীবন্ত পুঁতে দেয়া কন্যাকে জিজ্ঞেস করা হবে, কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল?” (সূরাহ্ আত্ তাকভীর ৮১ : ৮-৯)।(‘গীলাহ্’ স্তন্যদায়িনী নারীর সাথে সহবাস করা)
[১] ‘গীলাহ্’ স্তন্যদায়িনী নারীর সাথে সহবাস করা। [২] সহীহ : মুসলিম ১৪৪২, আবূ দাঊদ ৩৮৮২, নাসায়ী ৩৩২৬, তিরমিযী ২০৭৭, আহমাদ ২৭০৩৪, দারিমী ২৬৬৩, সহীহ ইবনু হিব্বান ৪১৯৬, সহীহ আল জামি‘ ৫১৪৫।
