১৩/৫. অধ্যায়ঃ
সহবাস (স্বামী-স্ত্রীর) - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩১৯০-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩১৯০-[৮]
وَعَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أَعْظَمَ الْأَمَانَةِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ وَفِي رِوَايَةٍ: إِنَّ مِنْ أَشَرِّ النَّاسِ عِنْدَ اللَّهِ مَنْزِلَةً يَوْمَ الْقِيَامَةِ الرَّجُلُ يُفْضِي إِلَى امْرَأَتِهِ وَتُفْضِي إِلَيْهِ ثمَّ ينشر سرها . رَوَاهُ مُسلم
আবূ সা'ঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : ক্বিয়ামাতের দিন আল্লাহ তা'আলার নিকট সর্বাধিক আমানাত হলো ঐ বিষয়। অন্য বর্ণনায় ক্বিয়ামাত দিবসে আল্লাহ তা'আলার নিকটে সবচেয়ে নিকৃষ্টতম ঐ ব্যক্তি- যে তার স্ত্রীর সাথে সহবাস করে, অতঃপর পরস্পরের মধ্যস্থ গোপনীয়তা (মানুষের মাঝে) প্রকাশ করে দেয়।
[১] সহীহ : মুসলিম ১৪৩৭, আবূ দাঊদ ৪৮৭০, আহমাদ ১১৬৫৫, য‘ঈফ আল জামি‘ ১৯৮৮।
