১৩/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৩১৯১-[৯] - বিবাহ
সহবাস (স্বামী-স্ত্রীর) - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৩১৯১-[৯]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩১৯১-[৯]
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: أُوحِيَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ﴾نساوكم حرث لكم فَأتوا حَرْثكُمْ﴿ الْآيَةَ: «أَقْبِلْ وَأَدْبِرْ وَاتَّقِ الدُّبُرَ وَالْحَيْضَةَ». رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এর ওপর ওহী নাযিল হয়- “তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্যক্ষেত। অতএব, তোমরা তোমাদের শস্যক্ষেতে যেভাবে ইচ্ছা যেতে পার”- (সূরা আল বাক্বারহ্ ২ : ২২৩)।তাই সামনের দিক হতে বা পিছন দিক হতে সহবাস কর; কিন্তু গুহ্যদ্বার (মলদ্বার) ও ঋতুবতী (মাসিক থাকাকালীন) হতে বিরত থাক।
[১] হাসান : তিরমিযী ২৯৮০, ইবনু মাজাহ ১৯২৫, আহমাদ ২৭০৩, সহীহ আল জামি‘ ১১৪১।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
