১৩/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৩১৯২-[১০] - বিবাহ
সহবাস (স্বামী-স্ত্রীর) - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৩১৯২-[১০]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩১৯২-[১০]
وَعَنْ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ اللَّهَ لَا يستحيي مِنَ الْحَقِّ لَا تَأْتُوا النِّسَاءَ فِي أَدْبَارِهِنَّ». رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه. والدارمي
খুযায়মাহ বিন সাবিত (রাঃ) হতে বর্ণিতঃ
মহানবী (ﷺ) বলেছেন : নিশ্চয় আল্লাহ তা'আলা সত্য প্রকাশে লজ্জাবোধ করেন না, তোমরা তোমাদের স্ত্রীগণের গুহ্যদ্বারে সহবাস করো না।
[১] সহীহ : তিরমিযী ১১৬৪, ইবনু মাজাহ ১৯২৪, দারিমী ১১৮১, আহমাদ ২১৮৬৫, সহীহ আল জামি‘ ১৮৮৫, সহীহ আত্ তারগীব ২৪২৭, ইরওয়া ২০০৫।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
